রাজধানীর গ্রিন রোডে সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় প্রথমে নবজাতক ও পরে মায়ের মৃত্যুর অভিযোগের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলি। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মিজানুর রহমান মামুন। এ মামলায় ডা. মিলি হাইকোর্টে আগাম জামিন চাইলে গত ৫ জুলাই তাকে অধস্তন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। গত মঙ্গলবার একই মামলায় অন্য একটি আদালত থেকে জামিন পান দুই চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা।