জিম্বাবুয়েতে ‘জিম আফ্রো টি-১০ লিগ’ শুরু হচ্ছে আজ থেকে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরে খেলবেন বাংলাদেশের দুই তারকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। বাংলাদেশের দর্শকরা তাদের খেলা সরাসরি টেলিভিশনে দেখতে পাবেন।
‘জিম আফ্রো টি-১০ লিগ’-এ মুশফিক খেলবেন জোবার্গ বাফেলোসের হয়ে। তাসকিন খেলবেন বুলাওয়েও ব্রেভসে।
উদ্বোধনী দিনেই মাঠে নামবে তাসকিনের দল বুলাওয়েও ব্রেভস। হারারে হারিকেন্সের মুখোমুখি হবে দলটি। খেলাটি দেখা যাবে নাগরিক টিভিতে। এই ম্যাচটিসহ পুরো টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে তারা।
মোট ৫টি দল অংশ নিচ্ছে এই আসরে। সবগুলো খেলাই হারারেতে অনুষ্ঠিত হবে। ২৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।