পিএসজিতেই থাকছেন নেইমার

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার পিইএসজি ছাড়তে পারেন এমন গুঞ্জন প্রায়ই ওঠে। গেল মৌসুমের শেষ দিকে পিএসজির কিছু সমর্থক নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করে তাকে ক্লাব থেকে বেরিয়ে যেতে বলেছিল। তাতে আসছে মৌসুমে নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন আরও বাড়ে। তবে নেইমার নিশ্চিত করলেন আসছে মৌসুমে তিনি প্যারিসেই থাকছেন।

মৌসুম শেষে নেইমারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল বেশ কয়েকটি ক্লাব। তবে নেইমারের প্যারিসে থেকে যাওয়ার সিদ্ধান্তে শেষ হলো সব জল্পনা-কল্পনা। নেইমার বলেন, 'আমি আগামী মৌসুমে পিএসজিতেই থাকছি। যদিও কিছু সমর্থক আমাকে পছন্দ করছে না। আমি পিএসজিতেই থাকব, লোকে ভালোবাসুক বা নাই বাসুক।'

পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি আছে আরও দুই বছর।

ইনজুরির কারণে ২০২২-২৩ মৌসুমে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় নেইমারকে। গেল মৌসুমে নেইমার পিএসজির হয়ে খেলেছেন সব মিলিয়ে ২৯ ম্যাচ। ১৮টি গোল, ১৭ অ্যাসিস্ট করেন তিনি।