এবার নিউজিল্যান্ডে মুক্তি পাচ্ছে ‘প্রহেলিকা’

দেশের দর্শকের মন জয় করে ‘প্রহেলিকা’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়াতে। আগামী ৫ আগস্ট দেশটির বড় ৬টি শহরে মুক্তি পাচ্ছে এই ছবিটি। একইদিনে সিনেমাটি মুক্তি পাবে নিউজিল্যান্ডেও। এমনটাই নিশ্চিত করেন ছবিটির প্রযোজক জামাল হোসেন। সিনেমাটি পরিবেশনা করছে দেশি ইভেন্টস ও পথ প্রডাকশন।

জামাল হোসেন বলেন, ‘আগামী ৫ তারিখে অস্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ডেও ‘প্রহেলিকা’ মুক্তি দিচ্ছি। ইতিমধ্যে সিডনি ও মেলবোর্ন শহরের হলগুলোর অগ্রিম টিকে ছাড়া হয়েছে। সেখানে প্রথম সপ্তাহের টিকেট ইতোমধ্যে সোল্ট আউট। আশা করছি সিনেমাটি সেখানে বাংলাদেশের মতই সাড়া ফেলবে।’

প্রহেলিকা ছবির মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহেমদ। তার বিপরীতে অভিনয় জনপ্রিয় নায়িকা বুবলী। এটি পরিচালনা করেন চয়নিকা চৌধুরী।

রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। এতে মাহফুজ-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ ও সাবিহা জামানসহ অনেকে।