যে ছেলেটা শান্ত থাকে
পড়ায় থাকে মন,
সময়মতো কাটায় যে তার
দিনের সারাক্ষণ;
মায়ের কথা বাবার কথা
শোনে সবসময়,
গুরুজনকে মেনে চলে
মনে থাকে ভয়;
খাওয়ার সময় খায় এবং
খেলার সময় খেলে,
ঘুমের সময় ঘুমিয়ে যায়
চোখ রাখে না মেলে;
স্কুলেও আদর করেন
ম্যাডাম টিচারগণ,
ভদ্রতা আর নম্রতায় যে
সবার প্রিয়জন;
সেই ছেলেটি বড় হবে
সন্দেহ নেই তাতে,
বাবা-মা ও গুরুজনের
দোয়া আছে সাথে।