দেখি কত হাসতে পারো

মেয়ে : আমি আর স্কুলে যাব না, মা!

মা : কেন?

মেয়ে : স্কুলের মিসরা কিছুই জানে না, মা! পড়া আমাকেই বারবার জিজ্ঞেস করে।

প্রথম বন্ধু : বাংলাদেশের ঋতুগুলোর নাম বলতে পারবি?

দ্বিতীয় বন্ধু : এ তো সহজ। গ্রীষ্ম, বর্ষা, বাবা, কাকা, শীত, বসন্ত।

প্রথম বন্ধু : বাবা, কাকা আবার কেমন ঋতু?

দ্বিতীয় বন্ধু : আমার বাবার নাম শরৎ আর কাকার নাম হেমন্ত।

মেয়ে : বাবা, বন্যা হয় কেন?

বাবা : পানি বাড়ে বলে।

মেয়ে : পানি বাড়ে কেন?

বাবা : বন্যা হয় বলে।

শিক্ষক : পল্টু, তোমার ওই চোখটিতে কী হয়েছে? ওটা বেঁধে রেখেছো কেন?

পল্টু : স্যার, আপনি যে গলকালকের ক্লাসের বললেন, ছোট-বড় সবাইকে এক চোখে দেখতে। তাই এক চোখ বেঁধে এসেছি।

এক ছাত্র পরীক্ষার হলে বসে কয়েকজন ছাত্রের সঙ্গে আলাপ করছিল। এমন সময় একজন শিক্ষক এসে ছাত্রটির খাতা নিয়ে গিয়ে নম্বর কেটে দিলেন। তখন ছাত্রটি কাঁদতে লাগল। সেটা দেখে শিক্ষক বললেন, কেন তুমি অন্যদের সঙ্গে কথা বলছিলে?

ছেলেটি তখন বলল, স্যার, প্রশ্নেই তো লেখা আছে ‘বিস্তারিত আলোচনা করো’।

গ্রন্থনা : এজাজ পারভেজ