৩৮৮ ক্যান বিয়ার ৭৬ বোতল বিদেশি মদ জব্দ

টেকনাফ থানাধীন নাফ নদীসংলগ্ন বরইতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮৮ ক্যান বিয়ার এবং ৭৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই অভিযান চালানো হয়। এ সময় নাফ নদীসংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক ব্যক্তিদের কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামতে বলা হয়। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। পরে প্যারাবনে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৩৮৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ৭৬ বোতল বিদেশি মদ জব্দ করে কোস্ট গার্ড। বিজ্ঞপ্তি