গাজীপুরে বিলে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সদর থানার কারখানা বাজারে বিলের পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করেছে। সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়েছিলেন মাশরাফি আলম রোহান (২১) নামের ওই শিক্ষার্থী।

ওসি জিয়াউল আরও জানান, মাশরাফি আলম সিটি করপোরেশনের ইটাহাটা এলাকার মোকসেদ আলমের ছেলে। তিনি স্থানীয় সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শুক্রবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে নৌকাভ্রমণে বের হন। তারা কারখানা বাজারে গিয়ে বিলের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে পানিতে তলিয়ে যান রোহান।