ফরচুন ইন্টার স্কুল ফুটসাল টুর্নামেন্টে ইংলিশ চট্টগ্রাম গ্রামার স্কুল (সিজিএস) চ্যাম্পিয়ন হয়েছে। গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে চট্টগ্রামের সাতটি ইংলিশ মিডিয়াম স্কুল অংশ নেয়। চ্যাম্পিয়ন, রানার্সআপ ছাড়া অন্য দলগুলো হলোÑ সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, উইলিয়াম ক্যারি একাডেমি, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বিডি, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে এবং ইউরোপিয়ান গ্রামার স্কুল। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল ফরচুন স্পোর্টস এরিনা। বেভারেজ পার্টনার ছিল ব্রুভানা।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সিইউজের সাবেক সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ ও নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল।
এ ছাড়াও ফরচুন স্পোর্টস এরিনার উদ্যোক্তা মো. আবদুর রহমান, মো. জিয়াউর রহমান, মো. আফফান মানিক, মো. সাজ্জাদ আলী ও মো. শাহাদাত বিন আশরাফ সায়মন উপস্থিত ছিলেন।