মেসির গোল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে

অভিষেকে গোল তো অনেকেই করেন। তবে অভিষেকে ফ্রিকিক থেকে গোল? ইতিহাসে এই প্রথমবার ঘটলো। গতরাতে ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন লিওনেল মেসি। ইনজুরি টাইমের চতুর্থ মিনেটে ক্রুজ আজুল ডি বক্সের বাইরে থেকে বা পায়ের বাকানো শটে গোলটি করে ইতিহাসে ঠুকে যান আর্জেন্টাইন কিংবদন্তী। গিনেস ওয়ার্ল্ডরেকর্ড জানাচ্ছে, কোনো দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ফ্রিকিক থেকে প্রথম গোল করলো কেউ।

গোলটির ব্যাখ্যা দিতে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, 'মনে হয়েছে নতুন সিনেমার গল্প লিখতে নিজের সব টুকু দিয়েছে। আমরা সবাই জানি এমন জায়গায় (বক্সের বাইরে) সে ফ্রি-কিক পেলে কি হয়। ব্যাপারটা এমন ক্যাজুয়ালি করলো আমাদের কাছে মনে হলো যেনো কত সহজ, আসলে কিন্তু না।'