জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, ‘শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আকর্ষণ বাড়াতে ঘন ঘন বিজ্ঞান জাদুঘর সফরের আয়োজন করা উচিত। যেন তাদের মধ্যে নতুন কিছু আবিষ্কার করার প্রেরণা সৃষ্টি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে যে সীমাবদ্ধতা, তা’ পূরণ করতে পারে বিজ্ঞান জাদুঘর। এ ক্ষেত্রে বিজ্ঞান জাদুঘরের আধুনিক গ্যালারিসমূহে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকদের উপস্থিতিতে প্রায়োগিক ক্লাস করানো উচিত। বিজ্ঞপ্তি