মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রবিবার সন্ধ্যায়(২৩ জুলাই) হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়সার খসরুর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এই সময় ভ্রাম্যমান আদালত বিভিন্ন অভিযোগে দুইটি ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের ৫৫ হাজার টাকা জরিমানা করেন।

বিনা লাইসেন্সে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালত উপজেলার প্রধান সড়কে অবস্থিত হাতিয়া কম্পিউটারাইজ লাবের(প্রা:) মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া অপরিষ্কার পরিবেশের জন্য উপজেলা সদরের হাজী শাহজাহান সুপার মার্কেটের তারাস ডায়াগনস্টিক ল্যাবের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমেন সাহা উপস্থিত ছিলেন।