চলে গেলেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু

শেষ পর্যন্ত চলেই গেলেন ক্রীড়া সংগঠন রফিকুল ইসলাম টিপু। অপরাহ্ন তিনটায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

সোমবার সকালে হঠাৎ অচেতন হয়ে পড়েন টিপু। এরপর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। পরে সিটি স্ক্যান করানো হলে তার রিপোর্ট ভালো আসেনি। তাই আইসিইউতে রাখা হয় তাকে। কিন্তু অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় নেওয়া হয় লাইফ সাপোর্টে। কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণে চলেই গেলেন না ফেরার দেশে।

সত্তর দশক থেকে টেবিল টেনিসের সঙ্গে যুক্ত টিপু। বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গেমসে তিনি অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও আরচারি ফেডারেশনের নির্বাহী সদস্য।

রফিকুল ইসলাম টিপুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন।

রফিকুল ইসলাম টিপুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন।