রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদ মর্যাদার এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. মোতালেব। গতকাল বুধবার বিকেলে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় পুলিশের বিশেষ শাখা এসপিবিএনের সদর দপ্তরের ব্যারাক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁইয়া। তিনি বলেন, মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে পুলিশের বিশেষ শাখা এসপিবিএনের সদর দপ্তরের ব্যারাক থেকে এএসআই মোতালেবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।