নুসরাতকে বিয়ের প্রস্তাব ভক্তের

প্রিয় তারকার মন জিততে কত কিছুই না করে থাকেন ভক্তরা। কেউ ফুল পাঠান, কেউ বা রক্ত দিয়ে চিঠি লেখেন। সঙ্গে উপহার তো থাকেই। এটা বিশ্বজুড়েই হয়ে থাকে। সম্প্রতি অভিনেত্রী নুসরাত জাহানের এক ভক্ত ঘটালেন অবাক কাণ্ড।

সোশ্য়ালে কয়েকটা ছবি পোস্ট করেছেন নুসরাত জাহান। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘জীবনের সব ব্যথাকে শক্তিতে পরিণত কর।’ নুসরাতের এই পোস্ট দেখে হইচই পড়ে গেছে নেটপাড়ায়।

অনেকেই পোস্টের নিচে নুসরাতকে উদ্দেশ্য করে লিখেছেন, হঠাৎ কী হল, কোন ব্যথার কথা বলছেন? তবে এসব মন্তব্যের বাইরে চোখ গেল নুসরাতের এক অনুরাগীর মন্তব্যের উপর। যেখানে অনুরাগী সরাসরি নুসরাতকে প্রেম নিবেদন করলেন। শুধু প্রেমই নয়, নুসরাতকে লিখলেন, বিয়ে করবেন আমাকে?

এদিকে নুসরাত এখন ব্যস্ত ‘মেন্টাল’ সিনেমার শুটিং নিয়ে। নিজের প্রযোজিত প্রথম সিনেমা এটি। এখানে তার বিপরীতে রয়েছেন ইয়াশ। এছাড়াও রয়েছেন সায়ন্তনী ঘোষ। ছবিটি পরিচালনা করছেন বাবা যাদব।