চন্দনাইশে আহমদ ছফার মৃত্যুবার্ষিকী পালিত

চট্টগ্রামের চন্দনাইশে সাহিত্যিক ও চিন্তাবিদ আহমদ ছফার ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার চন্দনাইশ আহমদ ছফা পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে ছিল আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ ও বিতরণ। উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি পালিত হয়।

চন্দনাইশ আহমদ ছফা পরিষদের সভাপতি লেখক ও ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিমরান মোহাম্মদ সায়েক।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ ফটোসাংবাদিক দেব প্রসাদ দেবু, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের (সিএইচআরসি) সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন, সমাজসেবক ও সংগঠক মো. মোসলেম মিয়া ও সাংবাদিক ছৈয়দ শিবলী ছাদেক কফিল।

সভায় অন্যদের মধ্যে শিক্ষক রনজিত কুমার দে, বিজন চক্রবর্তী, মৃদুল কান্তি পাল, অ্যাডভোকেট সোহেল, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।