চিঠি দিও

প্রিয় মিঠাই,

আপনার কাছে আবেদন ‘মিঠাই’ পাতায় প্রকাশিত সব ছড়া এবং কবিতা বই আকারে বের করার জন্য।

আপনাদের পত্রিকায় প্রকাশিত ছড়া এবং কবিতা আমার মেয়ে খুব পছন্দ করে।

বই আকারে প্রকাশিত হলে এটি সংগ্রহ রাখার মতো হবে।

 

ইতি,

আব্দুল বাতেন শরীফ

সিনিয়র অফিসার

সোনালী ব্যাংক লিমিটেড

আগারগাঁও, ঢাকা।

 

মিঠাইয়ের উত্তর: আপনার চিঠির জন্য ধন্যবাদ। মিঠাইয়ে প্রকাশিত ছড়া ও কবিতা ভালো লেগেছে জেনে আমরা আনন্দিত। প্রকাশিত ছড়া ও কবিতাগুলো বই আকারে প্রকাশ করার চেষ্টা থাকবে।

 

মিঠাই বন্ধুরা, তোমাদের প্রিয় মিঠাইয়ে লিখতে পারো চিঠি। মিঠাইকে কীভাবে দেখতে চাও, চাওয়া-পাওয়া, দাবি, পরামর্শ কিংবা স্রেফ কুশল বিনিময়ের জন্যও লিখতে পারো চিঠি। মিঠাই ছাপবে সে চিঠি, দেবে উত্তর। চিঠি লেখার ঠিকানা ‘দৈনিক দেশ রূপান্তর, রূপায়ণ ট্রেড সেন্টার, ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলা মোটর, ঢাকা-১০০০’। বি.স.