দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ এবং দলীয় সংসদ সদস্যদের নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (২৯ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সাড়ে ৪টায় এ যৌথ সভা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশইত করেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।