আগামীকাল যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

আগামীকাল সোমবার (৩১ জুলাই) রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ রবিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাটা সিগনাল থেকে গাউছিয়া ও কাঁটাবন থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া, উক্ত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।