পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন উরুগুয়ের ডিফেন্ডার ডিয়েগো গডিন।
দীর্ঘ সময় ইউরোপিয়ান ফুটবল মাতানো এই তারকা গত বছর জুনে পাড়ি দেন আর্জেন্টিনার ক্লাব ভেলে সারফিলে। সেখানেই উরাকানের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন গডিন। তবে তার বিদায়ী ম্যাচটা ০-১ গোলে হেরেছে দল।
শেষটা জয়ে রাঙাতে না পারলেও ৩৭ বছর বয়সী ক্যারিয়ারে প্রাপ্তি অনেক। সব মিলিয়ে ৬২৭টি ম্যাচ খেলেছেন। উরুগুয়ের হয়ে খেলেছেন ১৬১ ম্যাচে। যা দেশটির পক্ষে রেকর্ড।
সেরোর হয়ে ২০০৩ সালে পেশাদার ক্যারিয়ার শুরু হয় গডিনের। এরপর ন্যাশিয়নাল, ভিয়া রিয়াল, আতলেতিকো মাদ্রিদ, ইন্তার মিলান, ক্যাগলিয়ারিতে কাটিয়ে গত বছরের জানুয়ারিতে পাড়ি দেন ব্রাজিলের ক্লাব আতলেতিকো মিনেইরোয়। সেখান থেকে যান আর্জেন্টিনার ক্লাবটিতে।
আরও কিছুদিন খেলা অনায়াসেই চালিয়ে যেতে পারতেন পারতেন গডিন। কিন্তু এখন পরিবারকেই সময় দিতে চান। গত মাসে কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। যা তার জন্য অবসর সিদ্ধান্ত নিতে সাহস জুগিয়েছে।
আড্ডাটাই নিভিয়ে গহিন বলেন, এখন আমার ভাবনায় বেশি প্রাধান্য পাচ্ছে আসলে অন্য দুটি ব্যাপার। আমার পরিবার এখন উরুগুয়েতে এবং সম্প্রতি আমি বাবা হয়েছি। এখন বিশ্রাম নিতে চাই এবং জীবনের অন্য দিকগুলো উপভোগ করতে চাই। ভালো ভাবমূর্তি নিয়েই মাঠ থেকে বিদায় নিতে চেয়েছি সবসময়।’
উরুগুয়ের হয়ে জারটি বিশ্বকাপ খেলেছেন গডিন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা, ২০১৪ সালে ব্রাজিল, ২০১৮ সালে রাশিয়া, ২০২২ সালে কাতারবিশ্বকাপে দেশকে প্রতিনিধত্ব করেছেন।