ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

‘আতঙ্কিত না হয়ে সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ স্লোগানকে সামনে রেখে ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩১ জুলাই) সকালে ফেনী পৌরসভার আয়োজনে পৌর চত্বরে র‌্যালিটির উদ্বোধন করেন প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, ফেনী পুলিশ সুপার জাকির হাসান ও সিভিল সার্জন মো. শিহাব উদ্দীন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌর চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।