চবক-এর আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ চ্যাম্পিয়ন নিরাপত্তা বিভাগ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ জুলাই শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় টাই ব্রেকারে পরিবহন বিভাগকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নিরাপত্তা বিভাগ।

গত ১০ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের রানার্স-আপ হয় পরিবহন বিভাগ এবং ফেয়ার প্লে উইনার হয় প্রশাসন, সচিব, পরিকল্পনা ও ভান্ডার বিভাগের সমন্বয়ে গঠিত টিম।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট অর্জন করেন নিরাপত্তা বিভাগের খেলোয়াড় মাহবুবুর রহমান সবুজ এবং সেরা গোল রক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস অর্জন করেন পরিবহন বিভাগের গোলরক্ষক তানভির রেজা। খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ৯ জন সিনিয়র প্লেয়ারকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

চবক এর সদস্য প্রকৌশল কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান (ই), পিএসসি, বিএন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবক ক্রীড়া সমিতির সভাপতি ও পরিচালক (প্রশসান) মো. মমিনুর রশিদ (উপ-সচিব), পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোস্তফা আরিফ-উর-রহমান খান, চবক ক্রীড়া সমিতির সহসভাপতি ও সচিব মো. ওমর ফারুক এবং চবক ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ এর নেতৃবৃন্দ।