জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে কর্মসংস্থান ব্যাংকের ২৭৭টি শাখার মাধ্যমে ৩ হাজার ১২৬ জন উদ্যোক্তার অনুকূলে ঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) 'বঙ্গবন্ধু যুব ঋণ কর্মসূচি'এর আওতায় ৫৫.২৬ কোটি টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. সায়েদুল ইসলাম।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা ও মহাব্যবস্থাপক (প্রশাসন ও নিরীক্ষা) মাহমুদা ইয়াসমীন।
মহাব্যবস্থাপক (পরিচালন ও হিসাব) গৌতম সাহা-এর সভাপতিত্বে ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক ব্যবস্থাপকগণ ও সকল জেলা শাখা ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন।