দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়োহাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নৌবন্দরসমূহকে দুই নম্বরনৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবচা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নৌবন্দরসমূহকে দুই নম্বর পুন. দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে এক নম্বর পুন. এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।