আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সাফল্য

ঢাকা সেনানিবাসে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এতে অংশগ্রহণকারী ৭৮০ শিক্ষার্থীর মধ্যে শতভাগ পাসসহ ৬৫১ শিক্ষার্থী (৮৩.৪৬%) জিপিএ ৫ পাওয়ার গৌরব অর্জন করে। এর মধ্যে ৬৯৯ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর মধ্যে ৬৪৪ জন (৯২.১৩%) জিপিএ ৫ অর্জন করেছে। এ ছাড়াও, ইংরেজি মাধ্যমে ১২৭ শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ১১৫ জন (৯০.৫৫%) জিপিএ ৫ অর্জন করেছে।

প্রতিষ্ঠানটি ২০২২-২৩ শিক্ষাবর্ষে সার্বিকভাবে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করার ফলে ‘সেনাবাহিনী প্রধান ট্রফি’ লাভ করেছে। ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’-এ অত্র প্রতিষ্ঠানের স্কুল শাখা ক্যান্টনমেন্ট থানা ও ঢাকা মহানগরে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল) এবং জাতীয় পর্যায়ে ২৩ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে। আইএসপিআর