নবনির্বাচিত এফবিসিসিআই পরিচালককে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের শুভেচ্ছা

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এফবিসিসিআই এর নবনির্বাচিত পরিচালক মোহাম্মদ রকিবুল আলম দিপুকে শুভেচ্ছা জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন। বুধবার দুপুরে লিয়াকত আলী খাঁনের পক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ।

এ সময় অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন বলে জানান এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ রকিবুল আলম দিপু। বুধবার দুপুরে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো শেষে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

বৈশ্বিক পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন বলে উল্লেখ করে মোহাম্মদ রকিবুল আলম দিপু জানান, এই চ্যালেঞ্জ উত্তরণে এফবিসিসিআই এর নতুন পরিচালনা পর্ষদ কর্মকৌশল ঠিক করে কাজ করবে।

এফবিসিসিআই এর নবনির্বাচিত এই পরিচালকের হাতে রূপায়ণ গ্রুপ ও রাতুল প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ ও রাতুল প্রপার্টিজ লিমিটেডের এজিএম সোহেল শেখ।