তিন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে তিন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক সেলিম মো. জাহাঙ্গীর, ময়মনসিংহ রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।