কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

জেলার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ভাসিয়ালি কৃষ্ণপুর গ্রামের আরিফুল ইসলাম দর্জির স্ত্রী তাসলিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূ এনজিওর ঋণের কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। সাটুরিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট  হাতে পেলেই  বেরিয়ে আসবে এ আত্মহত্যার রহস্য। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।