ইউএস-বাংলা এয়ারলাইন্সে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি পদে ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ফ্রেশারদেরও এ পদের জন্য আবেদন করতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উৎসাহিত করা হয়েছে। আগ্রহীরা আগামী ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ইউএস-বাংলা এয়ারলাইন্স
বিভাগ: মানবসম্পদ
পদ: নির্বাহী
পদসংখ্যা: ১৭টি
শিক্ষাগত যোগ্যতা: এইচআরএমে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)।
অভিজ্ঞতা: ৩ বছর। নতুনরাও আবেদন করতে পারবে।
অতিরিক্ত যোগ্যতা: এইচআর অটোমেশন, এইচআর অপারেশন, এইচআরআইএস/এইচআর ডেটাবেস ম্যানেজমেন্ট, তথ্যপ্রযুক্তি, সংস্থা উন্নয়ন/প্রক্রিয়া উন্নতি বিষয়ে দক্ষ হতে হবে।
কাজের ধরন: চাকরির বিজ্ঞাপন, সিভি স্ক্রিনিং, সাক্ষাৎকারের সময়সূচি, প্রয়োজন অনুসারে প্রার্থীদের সাথে যোগাযোগ করা। নিয়োগ এবং বাছাই প্রক্রিয়া সম্পাদন করা। প্রার্থীর চাকরি নিশ্চিত করার আগে ব্যাকগ্রাউন্ড চেক, রেফারেন্স চেক এবং পরিচয় যাচাই করা। কর্মীদের ব্যক্তিগত ফাইল সংরক্ষণ করা এবং আপডেট করা।
বেতন: ৩০,০০০-৩৫,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, সাপ্তাহিক ছুটি ২ দিন, দুপুরের খাবারের সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বয়স: ২৩-৩০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: ঢাকা ।
আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1168208&ln=1 লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৩।
সূত্র: বিডি জবস।