গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের ওপর এরকম হামলা সরকারি দলের ছাত্র সংগঠনের গুণ্ডামি ছাড়া আর কিছু নয়। কোনো ধরনের উসকানি ছাড়া বিরোধীদের ওপর ছাত্রলীগের ধারাবাহিক হামলা-আক্রমণ বারবার প্রমাণ করছে যে, রাষ্ট্রীয় মদদে ছাত্রলীগ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের পরিবর্তে এখন একটি দখলদার সন্ত্রাসী সংগঠনে অধঃপতিত হয়েছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গোয়েন্দা বিভাগের সদস্যরা যেভাবে নুরুল হক নুরের বাসার দরজা ভেঙে প্রবেশ করেছে ও ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে গ্রেপ্তার করেছে, তা রাষ্ট্রীয় সন্ত্রাসের আরেক নমুনা।