চিঠি দিও

মিঠাই বন্ধুরা, তোমাদের প্রিয় মিঠাইয়ে লিখতে পারো চিঠি। মিঠাইকে কীভাবে দেখতে চাও, চাওয়া-পাওয়া, দাবি, পরামর্শ কিংবা স্রেফ কুশল বিনিময়ের জন্যও লিখতে পারো চিঠি। মিঠাই ছাপবে সে চিঠি, দেবে উত্তর। চিঠি লেখার ঠিকানা ‘দৈনিক দেশ রূপান্তর, রূপায়ণ ট্রেড সেন্টার, ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলা মোটর, ঢাকা-১০০০’। বি.স.

প্রিয় মিঠাই,

কেমন আছ? আশা করি ভালো আছ। তুমি যে ছড়া-কবিতা-গল্প প্রকাশ করো সেগুলো আমার দারুণ ভালো লাগে। সেসব দেখে আমিও চেষ্টা করেছি কয়েকটি ছড়া, গল্প লেখার। তোমার ইমেইল ঠিকানায় সেগুলো পাঠিয়েছিও। কিন্তু বুঝতে পারছি না ছাপা হবে কি না। আবার তোমার জবাব না পেয়ে অন্য কোথাও পাঠাতেও পারছি না। এখন আমার কী করণীয়, জানিও।

ইতি

সাব্বির ইসলাম

বেজপাড়া, যশোর

মিঠাইয়ের উত্তর

তোমার চিঠির জন্য অসংখ্য ধন্যবাদ! মিঠাইয়ে প্রকাশিত লেখাগুলো তোমার ভালো লাগে জেনে খুব খুশি হলাম। আরও খুশি হলাম তুমি নিজেও লেখার চেষ্টা করছ জেনে। ভালো লেখা হলে ছাপার জন্য অবশ্যই মনোনীত হবে। তাই হাল ছেড়ো না। লেখার উন্নতি করতে চেষ্টা করো। মিঠাইয়ে লেখা পাঠিয়ে তিন মাস অপেক্ষা করো। এর মধ্যে যদি না প্রকাশিত হয় তাহলে ধরে নেবে লেখাটি মনোনীত হয়নি। তখন অন্য কোথাও প্রকাশের জন্য পাঠাতে পারো।