ট্রলারডুবিতে নিখোঁজ ১২ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে তিনটি ফিশিং ট্রলার ডুবিতে নিখোঁজ ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ভাসমান অবস্থায় বিভিন্ন উপকূল থেকে তাদের উদ্ধার করেন অন্য ট্রলারের জেলেরা। গতকাল শুক্রবার সকালে তাদের আনোয়ারায় নিয়ে আসা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি)  মোস্তাক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন মোহাম্মদ মোখতার, আখতার  হোসেন, নুর মোহাম্মদ, মো. ফরিদ, মো. ইলিয়াস, মো. আরাফাত, মো. শাহীন, মো. ওসমান, মো. আজিজুল হক ও  মো. আরজু। বাকি দুজনের নাম জানা যায়নি। তারা সবাই আনোয়ারা ও বাঁশখালী উপজেলার বাসিন্দা। ১ আগস্ট রাতে কুতুবদিয়ার তিন নটিক্যাল মাইল সাগরে ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলার। ট্রলারগুলোয় ৪০ মাঝিমাল্লা ছিলেন। এর মধ্যে ২৮ জনকে কোস্টগার্ড উদ্ধার করলেও বাকি ১২ জন নিখোঁজ ছিলেন।