জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বিকাশ লিমিটেড
বিভাগ: রিলেশনশিপ ম্যানেজমেন্ট, পেরোল বিজনেস
পদ: অফিসার/সিনিয়র অফিসার
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।
অতিরিক্ত যোগ্যতা: TELCO / MFS / ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১-৫ বছরের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: ০১-০৫ বছর
কাজের ধরন: গ্রাহক ও অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। বাজারের চাহিদা অনুযায়ী কাজ করা। বিক্রির পরিমাণ, বাজারের ধরন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে সিনিয়র ম্যানেজমেন্টের কাছে নিয়মিত প্রতিবেদন জমা দেয়া। বিক্রয় ডেটা এবং বাজারের ধরন বিশ্লেষণ করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৫ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1168802 এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৯ আগস্ট ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম