রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ অংশ নিয়ে মৃত্যুবরণ করা বিএনপি নেতা মাহমুদুল হাসান মান্নানের বাড়িতে গিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৫ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
নিহত মাহমুদুল হাসান মান্নান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ছিলেন। গত ২৮ জুলাই রাজধানীতে বিএনপির মহাসমাবেশে অংশ নেন তিনি। এসময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বেলা ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানা যায়।