জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে ঢাকা জেলা আওয়ামী লীগ নেতারা।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমণ্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, সহসভাপতি ড. এনামুর রহমান, শওকত শাহিন, দোহার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, হাবিবুর রহমান প্রমুখ।