গণভবনে তৃণমূলসভা শুরু

নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ রবিবার (০৬ আগস্ট) সকালে গণভবনে তাদের নিয়ে বসেছেন তিনি।

এর আগে, প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত দলাদলি, মারামারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অগোছালো আওয়ামী লীগকে ঘুছিয়ে তোলার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা ডাকেন দলের সভাপতি। এই সভায় তৃণমূল নেতারা দলের কোন্দল ও রেষারেষির কারণসহ বিভিন্ন বিষয় দলীয় প্রধানকে জানানোর কথা রয়েছে। সেই প্রস্তুতি নিয়ে তারা এসেছেন বলে বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা দেশ রূপান্তরকে জানিয়েছেন।

সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি মনে করেন, দলীয় কোন্দল বা রেষারেষি পরিহার করে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারলে বিজয় আসবে।