সিলেটে ইউএস-বাংলার আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা

ঢাকা থেকে সিলেট ভ্রমণকে আরো বেশী স্বাচ্ছন্দ্যময় করে তুলতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে। বর্তমানে প্রতিদিন ঢাকা-সিলেট রুটে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

এই প্যাকেজে প্রতিজনের জন্য নূন্যতম অফার ১১ হাজার ৪৯০ টাকা। দুই রাত তিন দিনের এই অফারটি কমপক্ষে দু’জনের জন্য প্রযোজ্য। অফারটিতে রয়েছে সকল প্রকার ট্যাক্সসহ ঢাকা-সিলেট-ঢাকা রিটার্ন টিকেট, দু’দিনের থাকার ব্যবস্থা ও সকালের নাস্তা এবং এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার সুবিধা।

অফারের অন্তর্ভূক্ত হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল সাদা পাথর, নিরভানা ইন, হোটেল গ্র্যান্ড সিলেট, নাজিমগড় গার্ডেন রিসোর্ট- খাদিম নগর ও নাজিমগড় উইলডারনেস-লালাখাল। আকর্ষণীয় এ অফারটি ইউএস-বাংলা এয়ারলাইন্স এর যেকোনো নিজস্ব সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। শর্তসাপেক্ষে অতিরিক্ত রাত ও শিশুদের জন্য প্যাকেজটিতে সংযুক্ত করার সুযোগ রয়েছে। এই ট্যুর প্যাকেজের অফারটি সংগ্রহের সময়সীমা ২৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত রয়েছে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলার সকল সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।‌