দেশ রূপান্তরের সঙ্গে এজেন্ট অ্যাসোসিয়েশন নেতাদের মতবিনিময়

দেশ রূপান্তরের সঙ্গে মতবিনিময় করেছেন সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা। গতকাল রবিবার পত্রিকারটির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক ও এজেন্ট নেতারা পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন। দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন অ্যাসোসিয়েশন নেতাদের বিপদে-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক শাহ আলম ও সিনিয়র সার্কুলেশন ম্যানেজার মো. আবদুল হাকিম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি আল হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন সবুর, সদস্য আজিজুল হক, মোহাম্মদ ইব্রাহিম, আবু তৈয়ব, ওবায়দুল ইসলাম নিঠু, মহসিন মিয়া, রকি খান, অর্জুন দাস, মোহাম্মদ নোমান, মুশিউর রহমান, শেরে বাংলা প্রমুখ। এ সময় এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদককে দেয়ালঘড়ি উপহার দেন।