তামিম ইকবালের ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেয়ায় এই ফরম্যাটে অধিনায়ক সংকট তৈরি হয়েছিল। সেই সংকট মিটতে যাচ্ছে আগামীকাল। জরুরী বোর্ড মিটিং ডেকে অধিনায়কের নাম ঘোষনার প্রস্তুতি নিয়েছে বিসিবি। মঙ্গলবার এই মিটিংয়ের পরই ঘোষনা করা হতে পারে নতুন ওয়ানডে অধিনায়কের নাম।
মিমের অবসর ঘোষনার দিন রাতেই জরুরী বোর্ড মিটিং ডেকেছিল বিসিবি। এক মাসের ব্যাবধানে আরও একটি বোর্ড মিটিং ডাকা হল। মঙ্গলবার দুপুরে এই মিটিং শুরু হবে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার তামিম আনুষ্ঠানিক ভাবে ওয়ানডে নেতৃত্ব ছাড়েন। এরপর থেকেই বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন বারবার বলছিলেন যারা নেতৃত্ব নেয়ার মতো ক্রিকেটার আছেন তাদের সঙ্গে আলোচনায় বসার কথা।
নেতৃত্ব নেয়ার মতো ক্রিকেটার আছেন সাকিব আল হাসান, লিটন দাস। এ দুজনের একজনের ওপরই নতুন নেতৃত্ব দেয়ার সম্ভাবনা বেশি। বিসিবি প্রধান হয়ত এক’দিনের মধ্যেই সাকিব বা লিটনের সঙ্গে আলোচনা করেছেন। এবার পরিচালকদের নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত জানানোর পালা।