মিচেল মার্শকে অস্ট্রেলিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। ৩০ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন তিনি। আপাতত শুধু এক সিরিজের জন্য অধিনায়ক করা হলেও লম্বা সময়ের জন্য মার্শের নেতৃত্ব পাওয়া একরকম নিশ্চিত। অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটেও নেতৃত্ব দেওয়া হতে পারে ৩১ বছর বয়সী এই অলরাউন্ডারকে।
অস্ট্রেলিয়ার আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তনও দেখা যাবে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে। বিগ ব্যাশে ওপেনিংয়ে চমকপ্রদ সাফল্যের পর এবার জাতীয় দলেও ইনিংস শুরু করতে দেখা যাবে স্টিভেন স্মিথকে। তিন বছর পর বিগ ব্যাশে খেলতে নেমে ২৭ বলে ৩৬, ৫৬ বলে ১০৭। ৬৬ বলে ১২৫ এবং ৩৩ বলে ৬৬ করেন স্মিথ। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৮ ইনিংস খেললেও কখনও ওপেন করেননি স্মিথ।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, ন্যাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।