বঙ্গবন্ধুর সমাধিতে মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধা

শোকাবহ আগস্টের সপ্তম দিনে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে মহিলা আওয়ামী লীগ। মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী এমপি এবং সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপির নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

গতকাল সোমবার দুপুরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় সহসভাপতি শিরীন নাঈম পুনম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নারগিস রহমান, শিরীন রোকসানা, মিনা মালেক, সুলতানা রাজিয়া পান্না, প্রচার সম্পাদক মেহের নিগার তন্ময়সহ মহিলা আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাধি কমপ্লেক্সের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।