বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালন বাফওয়ার

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। গতকাল মঙ্গলবার তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এতে বিমানবাহিনীর সব ঘাঁটির স্কুল-কলেজসহ বাফওয়ার সব অঙ্গসংগঠনে বঙ্গমাতাকে নিয়ে স্বরচিত কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে বঙ্গমাতার জীবনী গ্রন্থ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফওয়ার সভানেত্রী তাহমিদা হান্নান। এ ছাড়া অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), কমান্ড্যান্ট এএফআইপি, বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু ও বাশারের এয়ার অধিনায়ক, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সদস্য, বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু এবং বাশারের কমিটির সদস্যসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি