দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মতিন মাস্টার মোড় সংলগ্ন এলাকায় মো. ওসমান (২) নামের শিশু পুকুরের পানিতে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (৯ আগস্ট) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওসমান ওই এলাকার মোহাম্মদ আজাদের ছেলে ও মাওলানা জয়নাল আবদীন এর নাতি।

স্থানীয়সূত্রে জানা গেছে, শিশুটি বিকাল ৫টার দিকে বাড়ির পুকুরে খেলতে গেলে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন কোথাও খুঁজে না পেয়ে সন্দেহজনক পুকুরে খোঁজাখুঁজির জন্য নামেন। অনেক খোঁজাখুঁজির পর পানিতে ডুবন্ত অবস্থায় পান।

পরে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল বলেন, শিশুর মৃত্যুর ঘটনাটি কেউ থানায় জানায় নি।