কেজিডিসিএলে জ্বালানি নিরাপত্তা দিবস উদযাপন

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) প্রধান কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. রফিকুল ইসলাম।

বক্তব্যের শুরুতে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পায়নের কোনো বিকল্প নেই এবং শিল্পায়ন করতে গেলে জ্বালানি নিশ্চিত করতে হবে। এটি বুঝতে পেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট তৎকালীন শেল অয়েল কোম্পানির কাছ থেকে পাঁচটি গ্যাস ফিল্ড (তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ, কৈলাশটিলা ও রশিদপুর) ক্রয় করে জ্বালানি খাতে সরকারি মালিকানার শুভ সূচনা করেন। বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তা ও বিচক্ষণ দৃষ্টিভঙ্গির কারণে বাংলাদেশ সরকার নাম মাত্র মূল্যে উল্লে­­খিত পাঁচটি গ্যাস ফিল্ড ক্রয় করে, যা অদ্যবধি বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে এবং দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলেছে। মহান নেতার এ অবদানকে স্মরণীয় করে রাখতে সরকারিভাবে প্রতি বছর ৯ আগস্ট ‘জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস’ হিসেবে উদযাপন করা হচ্ছে। বিজ্ঞপ্তি