ময়মনসিংহের গফরগাঁওয়ে বিলের পানিতে ডুবে আলিফ(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে ওই এলাকার জইলা বিলে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ উপজেলার টাংগাবর ইউনিয়নের দুবাশিয়া গ্রামের আলী হোসেনের ছেলে।
প্রতিবেশি জহিরুল ইসলাম জানান, পরিবারের সবার অগোচরে আলিফ জইলা বিলে যায়। দীর্ঘ সময় বাড়িতে তাকে দেখতে না পেয়ে স্বজনরা খুঁজতে থাকে। পরে বিলের পানিতে তাকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে আলিফকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।