মশা নিধন

সন্ধ্যা হলেই মশা আসে

হেলিকপ্টারের মতো,

ওদের মাঝে লুকিয়ে থাকে

ডেঙ্গুর বাহক যত।

 

চারিদিকে মশার গুঞ্জন

কানটা ঝালাপালা,

পাঁচ মিনিটেই শরীরটাতে

উঠায় বিষের জ¦ালা।

 

দেশটা যেন ওদের হাতে

ওরাই করছে শাসন,

দিবা নিশি ভেসে বেড়ায়

মশার দেওয়া ভাষণ।

 

বাঁচতে হলে মশার নিধন

খুবই প্রয়োজন,

আসুন তবে সবাই মিলে

হই সচেতন।