জুতা স্যান্ডেল যেভাবে গুছিয়ে রাখবেন

অনেক সময় জুতার রক্ষণাবেক্ষণ ও যত্নের অভাবে শখের জুতা নষ্ট হয়ে যায়। বাড়িতে একটা ভালো মানের শু র‌্যাক যেমন জুতার স্থায়িত্ব বাড়ায়, তেমনি ঘরের সৌন্দর্যের নতুন মাত্রা দেয়।

জুতার যতেœর ব্যাপারে কিছু খেয়াল রাখা দরকার। যেমন প্রতিদিনকার ব্যবহৃত ও ঘরে পরার জুতা আলাদা রাখা। চেষ্টা করুন বাতিল, ছোট হয়ে যাওয়া জুতাগুলো বিদায় দিতে। হিল, জুতার সোল শু ক্লিয়ার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। তাহলেই অনেকটা গুছিয়ে উঠতে পারবেন। এর পরের কাজ শু ক্যাবিনেট বাছাই করা। এখন নানা রকম শু অর্গানাইজার বাজারে পাওয়া যায়। সেখান থেকে পছন্দমতো র‌্যাক বেছে নিতে পারেন।

ডোর বা ক্লোজড র‌্যাক : এ ধরনের শু ক্যাবিনেট কম জায়গার বাড়ি বা ফ্ল্যাটের জন্য আদর্শ। দরজার পেছনের দিকে র‌্যাক লাগিয়ে নিলেই শু র‌্যাক তৈরি হয়ে যায়। সবসময় ব্যবহার করা জুতাকে ঠিকভাবে রাখার জন্য এ ধরনের হ্যাঙ্গিং ক্লোজড র‌্যাকই ভালো। শুধু সাধারণ জুতা নয়, বুট ও কেডসও ঝুলিয়ে রাখতে পারবেন।

শু শেলফ : শৌখিন জুতার জন্য এ ধরনের শেলফ ব্যবহার করতে পারেন। বসার ঘরের এক কর্নারে এই শু অর্গানাইজার তৈরি রাখতে পারেন। বাজারে রেডিমেডও কিনতে পাওয়া যায়। তবে কাস্টমাইজড শু শেলফ বানিয়ে নিলে নানা ধরনের জুতা-স্যান্ডেল সাজিয়ে-গুছিয়ে রাখা যায়। জুতা ব্যবহার না করলে ধুলার আস্তরণ পড়তে দেখা যায়। তাই ঢাকা দেওয়া তাক থাকলে সহজেই জুতায় ধুলাবালি পড়বে না। জুতাও ভালো থাকবে।

ফ্রি স্ট্যান্ডিং র‌্যাকস : ফ্ল্যাটের লিফট এরিয়ায় এ ধরনের স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। বাইরে থেকে এসে ধুলা বা ভেজা জুতা এখানে রাখতে পারেন। ফ্ল্যাটও পরিষ্কার থাকল পাশাপাশি সৌন্দর্য বজায় থাকল। এ ছাড়াও এন্ট্রি এরিয়াতেও কাঠের কম দৈর্ঘ্যরে ক্যাবিনেট রাখতে পারেন। ওপরে বসার ব্যবস্থা করে নিলে কেডস বা স্নিকার্স বা এ ধরনের জুতা খুব সহজেই পরতে পারবেন।