চাকরি দিচ্ছে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। প্রতিষ্ঠানটিতে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: সেভ দ্য চিলড্রেন।

বিভাগ: সাব-অ্যাওয়ার্ড।

পদ: সিনিয়র অফিসার।

পদসংখ্যা: একটি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষত ফিন্যান্স/বিজনেস স্টাডিজ/অ্যাকাউন্টিং বা প্রাসঙ্গিক ক্ষেত্রে।

অতিরিক্ত যোগ্যতা: চমৎকার বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে।

কাজের ধরন: জরুরি পরিস্থিতিতে আর্থিক ব্যবস্থাপনার অভিজ্ঞতাসহ যেকোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষ।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির রীতিনীতি অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা https://hcri.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_1/job/2852 এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৯ আগস্ট ২০২৩