দ্বিতীয় মেয়াদে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক দিদার-উল-আলম

দ্বিতীয় মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

আজ রবিবার (১৩ আগস্ট ২০২৩) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আগামী চার বছরের জন্য এ নিয়োগ দেন। এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ হতে কার্যকর হবে এবং তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যন্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, নোবিপ্রবিতে এই প্রথম কোনো উপাচার্যকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ প্রদান করা হলো ।