সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. ইলিশ মাছ উৎপাদনে বিশে্ব বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : প্রথম
২. ২০৪১ সালে বাংলাদেশ সরকার কী পরিমাণ মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
উত্তর : ৮৫ লাখ মেট্রিক টন
৩. জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ২৫ জুলাই, ২০২৩
৪. জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালকের নাম কী?
উত্তর : কিউ ডংইউ
৫. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন নাম কী?
উত্তর : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
৬. পিএলসি (PLC) এর পূর্ণরূপ কী?
উত্তর :Public Limited Company
৭. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস কবে?
উত্তর : ২২ শ্রাবণ ১৩৪৮
৮. রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পূর্বপুরুষের বসতি কোথায় ছিল?
উত্তর : খুলনার দক্ষিণ ডিহি
৯. রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডিলিট উপাধি দেয়?
উত্তর : ১৯৩৬ সালে
১০. ‘ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী’ উক্তিটি কার?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের
১১. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের রচনা?
উত্তর : উপন্যাস
১২. রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম কী?
উত্তর : সঞ্চয়িতা
১৩. রবীন্দ্রনাথকে ‘বিশ্বকবি’ উপাধিতে ভূষিত করেন কে?
উত্তর : ব্রহ্মবান্ধব উপাধ্যায়
১৪. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধি দিয়েছিলেন কে?
উত্তর : ক্ষিতিমোহন সেন
১৫. শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি হয় কবে?
উত্তর : ২৫ মার্চ, ২০০৪ সালে
১৬. বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
গ্রন্থনা : নূরে আলম সিদ্দিকী শান্ত